বান্দরবানে রুমা উপজাতি তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ উপজাতি যুবক গ্রেপ্তার

0
1

​বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় এক পাহাড়ি তরুণীকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগে চার স্থানীয় পাহাড়ি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার মাস পর বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে রুমা থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস পূর্বে রুমা উপজেলার একটি এলাকায় অভিযুক্ত চার যুবক ওই তরুণীকে জিম্মি করে জোরপূর্বক গণধর্ষণ করে। ভয়ের কারণে ভুক্তভোগী তরুণী বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিলেন। সম্প্রতি বিষয়টি তার পরিবারের নজরে আসলে তারা রুমা থানায় গিয়ে চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রুমা থানার পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের এজাহার পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here