যৌন নিপীড়নের চেষ্টা শেষে পালাতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে ভারতীয় যুবকের মৃত্যু

0
1

আন্তর্জাতিক ডেস্ক :

​বিশেষ প্রতিনিধি:

ভারতে পড়তে গিয়ে এক বাংলাদেশি ছাত্রী নির্মম যৌন নিপীড়নের শিকার হতে হতেও অল্পের জন্য আত্মরক্ষা করেছেন। তবে অভিযুক্ত নিপীড়ক পালিয়ে বাঁচতে গিয়ে ভবনের পিলার ধরে নিচে নামার চেষ্টাকালে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরম এলাকায়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মেসিতে স্নাতক অধ্যয়নরত ওই বাংলাদেশি তরুণী সম্প্রতি অচ্যুতাপুরমে একটি বাসা ভাড়া নেন। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩) শৌচাগার পরিষ্কারের অজুহাতে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা চালান। ছাত্রীটি সাহসিকতার সঙ্গে বাধা দিলে দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। পরে কৌশলে বাসা থেকে বের হয়ে দৌড়ে গিয়ে ওই তরুণী আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানান।

​ঘটনা জানাজানি হওয়ার ভয়ে এবং গণপিটুনির আশঙ্কায় অভিযুক্ত কমলেশ যাদব বহুতল ভবনটির একটি পিলার বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে আছড়ে পড়েন এবং গুরুতর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে স্থানীয় আনাকাপল্লী জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here