বান্দরবানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজপথে গর্জন: অস্থিতিশীলতার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি

0
1

​বিশেষ প্রতিনিধি, বান্দরবান:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও অশান্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বান্দরবান জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বান্দরবান শহরে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও উত্তাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক বিশাল প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। মিছিলজুড়ে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবিরোধী তীব্র স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পাহাড়।

​সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার পাঁতারা করছে। পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার এই অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।”

​নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথের তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে। অপশক্তির যেকোনো ভাঙচুর ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে।

​সমাবেশ থেকে জেলাবাসীকে শান্ত থাকার এবং যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সাথে শান্ত বান্দরবানকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে রাজপথেই তার কড়া জবাব দেওয়া হবে বলে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here